ভয়াবহ দাবদাহের অবসান! আজ দার্জিলিং থেকে দিঘা জুড়ে তুমুল ঝড়-বৃষ্টির দাপট!

গত কয়েকদিনের তীব্র দাবদাহের পর কালবৈশাখী ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গে স্বস্তি ফিরেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শুক্রবারও রাজ্যজুড়ে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বজায় থাকবে এবং বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

দক্ষিণবঙ্গের জঙ্গলমহলের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়াতে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের সতর্কতা জারি করা হয়েছে। একইসাথে কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ ও নদীয়াতেও দমকা হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় উত্তরের দার্জিলিং ও কালিম্পংয়ের পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *