চাকরি দেওয়ার নামে জমি আত্মসাৎ, বাঁকুড়ায় তৃণমূল নেতার প্রাসাদে ব্যাপক ভাঙচুর!

বাঁকুড়ার পাত্রসায়ের থানার বালসী গ্রামে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে ৬ বিঘা উর্বর কৃষিজমি হাতিয়ে নেওয়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেতা নবকুমার পাল। তিনি তৃণমূলের ক্ষেতমজুর সংগঠনের পাত্রসায়ের ব্লক সভাপতি থাকাকালীন রাজনৈতিক প্রভাব খাটিয়ে স্থানীয় এক পরিবারের দুই সদস্যকে চাকরি দেওয়ার নাম করে ওই পরিবারের জমি নিজের নামে লিখিয়ে নেন। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও ভুক্তভোগী পরিবারটি কোনো চাকরি পায়নি, বরং ওই জমির ওপরই নবকুমার পাল নিজের বিশাল প্রাসাদোপম বাড়ি তৈরি করেন।

রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে ক্ষুব্ধ জনতা বালসী গ্রামে নবকুমার পালের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির জানালার কাচ ভেঙে গুঁড়িয়ে দেয়। অভিযোগ, এ সময় ওই নেতার ওপর শারীরিক হেনস্থাও চালানো হয়। যদিও নিজের বিরুদ্ধে ওঠা জমি দখল ও প্রতারণার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *