ইরানে হামলা নয়, ট্রাম্পের সুর বদলে বিশ্ব অবাক!

ইরানে সামরিক অভিযানের হুমকি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুর বদলে ফেলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, আপাতত তেহরানে কোনো ধরনের হামলা চালানো হচ্ছে না এবং খুব শীঘ্রই উভয় দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। হোয়াইট হাউসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প দাবি করেন, যুদ্ধবিরতি, হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং পরমাণু কর্মসূচি নিয়ে ৬০ দিনের আলোচনার প্রস্তাবে ইরান নীতিগত সম্মতি দিয়েছে।

তবে ট্রাম্পের এই দাবি প্রকাশ্যে আসার পর ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তা স্বীকার করা হয়নি। তেহরানের সংবাদমাধ্যম জানিয়েছে, আমেরিকার সঙ্গে প্রাথমিক কোনো সমঝোতার খসড়া এখনো অনুমোদিত হয়নি। এদিকে, চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীতে মার্কিন বাহিনীর কড়া নজরদারি ও নিয়ন্ত্রণ বজায় থাকবে বলে হুশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিশ্লেষকদের মতে, ৬০ দিনের এই সম্ভাব্য আলোচনা সফল হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থা প্রশমিত হতে পারে, তবে ইরান চুক্তি থেকে পিছু হটলে অঞ্চলটিতে নতুন করে ভয়াবহ সংঘাতের আশঙ্কা তৈরি হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *