উত্তরবঙ্গের কলেজে নগ্নতা আর মদের আসর, ছাত্রভর্তী রুমে মিলল আপত্তিকর সব সামগ্রী!
জলপাইগুড়ির ঐতিহ্যবাহী আনন্দচন্দ্র (এসি) কলেজে দীর্ঘকাল বন্ধ থাকা স্টুডেন্ট ইউনিয়ন রুমের তালা ভাঙার পর সেখান থেকে প্রচুর বিদেশি মদের বোতল, আপত্তিকর সামগ্রী এবং মহিলাদের অন্তর্বাস ও পোশাক উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) সদস্যরা ইউনিয়ন রুমের দরজা খুললে এই চাঞ্চল্যকর দৃশ্য প্রকাশ্যে আসে। রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে একের পর এক অনৈতিক কর্মকাণ্ডের খবর সামনে আসার পর এবার উত্তরবঙ্গের এই কলেজেও একই ধরনের ঘটনার নজির পাওয়া গেল।
এই ঘটনার পর থেকে কলেজ চত্বরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। এবিভিপি-র পক্ষ থেকে শাসকদলের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দিকে আঙুল তুলে অভিযোগ করা হয়েছে যে, সাধারণ শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ নষ্ট করে দীর্ঘ সময় ধরে ইউনিয়ন রুমটিকে অসামাজিক কাজের আখড়া হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজেপির দাবি, রাজ্যের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখল করে দিনের পর দিন এভাবেই নেশা ও অনৈতিক কার্যকলাপ চালানো হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কলেজ কর্তৃপক্ষ ও প্রশাসনিক কর্মকর্তারা।