বর্ষার শুরুতেই অশনি সংকেত, আরও শক্তিশালী এল নিনো ঘিরে বাড়ল উদ্বেগ!

প্রশান্ত মহাসাগরে সক্রিয় ‘এল নিনো’, বর্ষা নিয়ে আশঙ্কার বার্তা আবহাওয়া দপ্তরের

দেশে বর্ষা শুরুর প্রাক্কালে প্রশান্ত মহাসাগরে বিপজ্জনক ‘এল নিনো’ পরিস্থিতি সক্রিয় হওয়ার কথা নিশ্চিত করেছে ভারতের আবহাওয়া দপ্তর (IMD)। মধ্য ও পূর্ব প্রশান্ত মহাসাগরের জলপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পাওয়ায় সমুদ্র ও বায়ুমণ্ডলের যৌথ সিস্টেম এখন ‘এল নিনো’র প্রভাবে রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বর্ষার মরশুম যত এগোবে, এই পরিস্থিতি তত শক্তিশালী হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা ভারতে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত এবং তীব্র দাবদাহ ও খরার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।

তবে ভারত মহাসাগরের ‘ইন্ডিয়ান ওশান ডাইপোল’ (IOD) পরিস্থিতি নিয়ে কিছুটা আশার কথা শোনা গেছে। বর্তমানে আইওডি নিরপেক্ষ অবস্থায় থাকলেও জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, জুলাই মাসের দিকে ভারত মহাসাগরে একটি ‘পজিটিভ আইওডি’ তৈরি হতে পারে। আবহাওয়াবিদদের ধারণা, এই পজিটিভ আইওডি প্রশান্ত মহাসাগরের এল নিনোর ক্ষতিকর প্রভাবকে প্রশমিত করতে পারে, যা ভারতকে সম্ভাব্য খরা বা বৃষ্টির ঘাটতি থেকে রক্ষা করতে সহায়ক হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *