৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন! শ্রীময়ীর গোপন ফটোশ্যুট ঘিরে শোরগোল
৫৬ বছর বয়সে ফের বাবা হলেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ কাঞ্চন মল্লিক। গত শনিবার অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের কোল আলো করে এসেছে এক পুত্রসন্তান। এই দম্পতি আগে থেকেই নিজেদের গর্ভাবস্থার খবরটি গোপন রেখেছিলেন। সন্তান জন্মের পরপরই বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই। একই সঙ্গে প্রকাশ্যে এসেছে ফটোগ্রাফার তথাগত ঘোষের লেন্সবন্দি শ্রীময়ীর গর্ভাবস্থার একটি ফটোশুট।
সন্তান ও মা সুস্থ আছেন জানিয়ে শ্রীময়ী জানান, গত বছর নভেম্বর মাসে পুরী থেকে ফেরার পর তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি জানতে পারেন। দ্বিতীয়বার মা হওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁকে বিশেষ উৎসাহ জুগিয়েছেন বলে জানান তিনি। এদিকে কাঞ্চন মল্লিক জানিয়েছেন, নির্ধারিত সময়ের কিছুটা আগেই সন্তান ভূমিষ্ঠ হয়েছে। উল্লেখ্য, শ্রীময়ীর সঙ্গে বিয়ের পর এটি কাঞ্চনের দ্বিতীয় সন্তান এবং এর আগে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে।