বিশ্বকাপের আগে ভিসা-বিতর্ক, দুনিয়ার মালিক কি আমরা!

বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে আমেরিকার কড়া অভিবাসন নীতি ও ভিসা সংক্রান্ত জটিলতা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে নিজেদের দায় অস্বীকার করল বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ফিফা প্রধান জিয়ান্নি ইনফান্তিনো স্পষ্টভাবে জানিয়েছেন, আয়োজক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভিসা সংক্রান্ত বিধিনিষেধে ফিফার কোনো হস্তক্ষেপ করার সুযোগ নেই। তিনি জানান, ফিফা কেবল মাঠের খেলা পরিচালনার দায়িত্বে রয়েছে এবং নীতি নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট দেশের এখতিয়ারভুক্ত।

এদিকে, সোমালিয়ার রেফারি ওমার আর্টানকে জঙ্গি সন্দেহে আমেরিকায় প্রবেশের অনুমতি না দেওয়া এবং ইরানি ফুটবল দলের ওপর আরোপিত বিধিনিষেধ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ইরানি ফুটবলারদের শিবির আমেরিকা থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়া হয়েছে এবং ম্যাচ শেষে দ্রুত দেশ ছাড়ার ফতোয়া দেওয়া হয়েছে। এ ছাড়া ইরানের কর্মকর্তাদের ভিসা না দেওয়া ও সমর্থকদের টিকিট বাতিলের অভিযোগ উঠলেও, ফিফা প্রধান জানিয়েছেন যে খেলা ও রাজনীতিকে আলাদা রাখার চেষ্টাই তারা করছেন এবং ওমার আর্টানের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *