রাত পোহাতেই জোড়া ধাক্কা, মদন মিত্রের বাড়ি ইডি আর অভিষেকের দোরগোড়ায় পুলিশ!

কলকাতা: শনিবার সকালে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্র ধরে তৃণমূল বিধায়ক মদন মিত্রের বাসভবনে হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। কেন্দ্রীয় সংস্থাটির তরফে দক্ষিণেশ্বরের পাশাপাশি বিধায়কের ভবানীপুরের বাড়িতেও একযোগে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এর মাত্র কয়েক ঘণ্টা আগে শুক্রবার বিধানসভায় সই জালিয়াতির একটি ঘটনায় রাজ্য পুলিশের সিআইডি মদন মিত্রের বাড়িতে নোটিশ প্রদান করেছিল। পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় সংস্থাটির এই সক্রিয়তা নতুন করে রাজনৈতিক শোরগোল ফেলেছে।

একই সময়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনেও দেখা গেছে ব্যাপক তৎপরতা। শনিবার সকালে শালবনি থানার পুলিশ, কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত হয়ে বাড়ির ভেতরে প্রবেশের চেষ্টা করেন এবং সদস্যদের ডাকাডাকি শুরু করেন। তবে ঠিক কোন মামলার তদন্তে বা কী কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে এই অভিযান চলানো হচ্ছে, তা এখনও স্পষ্ট নয়। শনিবার ছুটির দিনে রাজ্যের দুই প্রভাবশালী রাজনৈতিক নেতার বাড়িতে এই জোড়া ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *