প্রিপেইড মিটারের ঝামেলা শেষ, ফিরছে পোস্ট-পেইড সুবিধা!

রাজ্যে স্মার্ট বিদ্যুৎ মিটার নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ ও উদ্বেগ দূর করতে নতুন পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য সরকার। আগের প্রিপেইড ব্যবস্থার বদলে এবার মোবাইল বিলের মতো মাসের শেষে ‘পোস্ট-পেইড’ বিলিংয়ের সুবিধা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে জনমানসে আস্থা ফেরাতে এবং কারিগরি ত্রুটি যাচাই করতে ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে প্রথমে রাজ্য সরকারি কর্মচারী ও সরকার-পোষিত প্রতিষ্ঠানের কর্মীদের আবাসনে এই মিটার বসানো হবে।

উল্লেখ্য, গত বছর প্রিপেইড স্মার্ট মিটার চালুর পর বিদ্যুতের বিল অস্বাভাবিক বৃদ্ধি এবং রিচার্জের ঝক্কি নিয়ে রাজ্যজুড়ে ব্যাপক জনঅসন্তোষ তৈরি হয়েছিল, যার ফলে সেই কর্মসূচি স্থগিত করতে হয়েছিল। তবে এবার কেন্দ্রের ‘রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম’ (RDSS) বাস্তবায়নের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। এরই মধ্যে রাজ্যের ৯২ হাজার সরকারি অফিসের মধ্যে প্রায় ৮০ হাজারটিতে স্মার্ট মিটার বসানো সম্পন্ন হয়েছে এবং আগামী আগস্ট মাসের মধ্যে বাকি অফিসগুলিতেও এই কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *