জনগণের দোরগোড়ায় এবার সরকারি পরিষেবা, শুরু হচ্ছে জনকল্যাণ শিবির!

রাজ্যজুড়ে চালু হচ্ছে ‘জনকল্যাণ শিবির’, মিলবে ৫৫ ধরনের সরকারি পরিষেবা

সরকারি পরিষেবা সরাসরি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আগামী ১৫, ১৬ ও ১৭ জুন রাজ্যের প্রতিটি ব্লকে তিন দিনব্যাপী ‘জনকল্যাণ শিবির’ আয়োজন করতে চলেছে রাজ্য সরকার। নতুন সরকারের এই প্রথম মেগা জনসংযোগ কর্মসূচিতে এক ছাতার তলায় ৫৫টি বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। মূলত ‘অন্নপূর্ণা যোজনা’, ‘যুবশক্তি প্রকল্প’, বিধবা ও বার্ধক্য ভাতা এবং ‘পিএম কিষান’ যোজনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোতে আবেদন ও নাম নথিভুক্ত করতেই এই বিশেষ শিবিরের পরিকল্পনা করা হয়েছে। সেই সঙ্গে আধার ও ভোটার কার্ডের তথ্য সংশোধন এবং সরকারি পরিষেবা সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর ব্যবস্থাও থাকছে এখানে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, প্রকল্পের আবেদন প্রক্রিয়ার জটিলতা ও নথিপত্রের সমস্যায় পড়া নাগরিকদের ভোগান্তি দূর করাই এই শিবিরের মূল লক্ষ্য। দীর্ঘদিনের বকেয়া আবেদন ও সরকারি পরিষেবা নিশ্চিত করতে জেলা প্রশাসনগুলোকে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। তথ্যের অভাব বা দাপ্তরিক জটিলতার কারণে যাতে কোনো যোগ্য সুবিধাভোগী সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই কর্মসূচির উদ্দেশ্য। আগামী সপ্তাহে প্রতিটি ব্লকে এই শিবিরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক তৎপরতা শুরু হতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *