বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক: পৃথিবী থেকে কি সত্যিই দূর হবে দারিদ্র্য?
বিশ্বের প্রথম ‘ট্রিলিয়নেয়ার’ বা খড়বপতি হিসেবে ইতিহাস গড়লেন ইলন মাস্ক। শুক্রবার, ১২ জুন ২০২৬, মার্কিন শেয়ার বাজার ‘ন্যাসডাক’-এ তাঁর রকেট প্রস্তুতকারী সংস্থা ‘স্পেসএক্স’ (SpaceX)-এর লিস্টিং সম্পন্ন হওয়ার পরই এই নজির তৈরি হয়। ১.৭৭ ট্রিলিয়ন ডলার ভ্যালুয়েশন নিয়ে সংস্থাটি বাজারে পা রাখায় মাস্কের মোট সম্পদের পরিমাণ ১ ট্রিলিয়ন ডলারের গণ্ডি অতিক্রম করে, যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৫.৩৫ লক্ষ কোটি টাকা।
মাস্কের এই বিশাল সম্পদ বিশ্বের ১৭৪টি দেশের মোট জিডিপি’র চেয়েও বেশি। ফোর্বসের তথ্যমতে, তাঁর এই সম্পদ পৃথিবীর ৮২৯ কোটি মানুষের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে মাথাপিছু প্রায় ১১,৫০০ টাকা করে পড়বে। তবে বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, কেবল অর্থের বিনিময়ে দারিদ্র্য বা ক্ষুধার মতো বৈশ্বিক সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এজন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, এই সম্পদ সরাসরি দান না করে অনুন্নত দেশে শিক্ষা, স্বাস্থ্য, জলসংকট মোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের মতো খাতে বিনিয়োগ করলে বিশ্বের অর্থনৈতিক চিত্র বদলে যেতে পারে।