ডিআরডিওতে ইন্টার্নশিপের দুর্দান্ত সুযোগ, তরুণ বিজ্ঞানীদের জন্য সেরা সময়!
ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) ২০২৬ শিক্ষাবর্ষের জন্য ইন্টার্নশিপ প্রোগ্রামের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হায়দরাবাদের ‘রিসার্চ সেন্টার ইমারত’ (আরআইসি)-এ আয়োজিত এই পেইড ইন্টার্নশিপের লক্ষ্য তরুণ প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রতিরক্ষা গবেষণার বাস্তব অভিজ্ঞতা প্রদান করা। আগামী ৩ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই কোর্সে আবেদনের শেষ তারিখ ২০ জুন। এই ইন্টার্নশিপে ১৬০টি আসন রয়েছে এবং নির্বাচিতরা ৬ মাসের জন্য প্রতি মাসে ৫,০০০ টাকা করে মোট ৩০,০০০ টাকা স্টাইপেন্ড পাবেন।
ইঞ্জিনিয়ারিং ও সায়েন্স স্ট্রিমের বিই, বিটেক, এমই বা এমটেক কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থী কিংবা পাস করা প্রার্থীরা এতে আবেদনের যোগ্য। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় ন্যূনতম ৭৫% নম্বর থাকা বাধ্যতামূলক। আগ্রহী প্রার্থীদের ডিআরডিও-এর ওয়েবসাইট (drdo.gov.in) থেকে আবেদনপত্র ডাউনলোড করে সিভি, আইডি কার্ড, রেফারেল লেটার ও অন্যান্য প্রয়োজনীয় নথিসহ আরআইসি হায়দরাবাদের ঠিকানায় ডাকযোগে পাঠাতে হবে।