সরকারি টাকায় পুজোর অনুদান বন্ধ, বড় নির্দেশ শুভেন্দুর!

কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরই ধর্মের ভিত্তিতে আগের সরকারের দেওয়া সমস্ত ভাতা বন্ধের নির্দেশ দিলেন শুভেন্দু অধিকারী। এই নতুন সিদ্ধান্তের প্রেক্ষিতে দুর্গাপূজার সরকারি অনুদান নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুর্গাপূজার সরকারি অনুদান পুরোপুরি বন্ধ হচ্ছে না, তবে এখন থেকে তা কেবল প্রয়োজন বা যোগ্যতার ভিত্তিতে দেওয়া হবে।

নতুন নিয়ম অনুযায়ী, যে ছোট ক্লাবগুলো সরকারি অনুদানের ওপর নির্ভরশীল, তারা আগের মতোই সুবিধা পাবে। তবে যে সমস্ত বড় বা প্রভাবশালী ক্লাবের নিজস্ব আর্থিক সামর্থ্য রয়েছে কিংবা যারা বিপুল পরিমাণ স্পন্সর পায়, তারা আর সরকারি অনুদান পাবে না। পূর্বতন সরকারের ঢালাও অনুদানের নীতিতে এই পরিবর্তনের ফলে রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য তৈরি হয়েছে এবং বিভিন্ন পূজা কমিটির অন্দরে শুরু হয়েছে তুমুল চর্চা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *