বিয়ের পর গুগলে কী খোঁজেন নতুন কন্যেরা? সার্চ লিস্ট দেখলে চমকে উঠবেন!

বিয়ের পর নতুন পরিবেশে মানিয়ে নেওয়া এবং পারিবারিক নতুন দায়িত্ব সামলানোর ক্ষেত্রে অনেক নারীই ইন্টারনেটের সাহায্য গ্রহণ করছেন। নিজেদের ব্যক্তিগত ও দাম্পত্য জীবনের বিভিন্ন সমস্যার সমাধান খুঁজতে ভারতীয় নারীদের একটি বড় অংশ গুগলে নিয়মিত বিভিন্ন বিষয়ে সার্চ করছেন। মূলত লজ্জা বা জড়তার কারণে অনেক বিষয় সরাসরি কাউকে জিজ্ঞেস করতে না পেরে ইন্টারনেটের ওপর নির্ভর করছেন নতুন কনেরা।

গুগলে সার্চ করা বিষয়গুলোর মধ্যে রয়েছে স্বামীকে খুশি করার উপায়, ঝগড়া এড়িয়ে সিদ্ধান্ত গ্রহণের কৌশল এবং শ্বশুরবাড়ির লোকজনের মন জয় করার উপায়। এছাড়া সাংসারিক জটিলতা সামলানো, ক্যারিয়ার ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখা এবং ফ্যামিলি প্ল্যানিং বা মাতৃত্ব সংক্রান্ত তথ্যের সন্ধানেও ইন্টারনেটের শরণাপন্ন হচ্ছেন তারা। নতুন কর্মরতা নারীদের ক্ষেত্রে সংসারের কাজের চাপের পাশাপাশি পেশাগত জীবন সামলানোর উপায় খুঁজে বের করাও সার্চ তালিকার অন্যতম প্রধান বিষয়বস্তু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *