পহেলগাম হামলার বদলা, পাকিস্তানের জল বন্ধের কড়া হুঁশিয়ারি রাজনাথের!

জম্মু-কাশ্মীরের পহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় ২৬ জন নিরীহ নাগরিকের মৃত্যুর ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ভারত। হায়দরাবাদে তেলঙ্গানা বিজেপির এক সম্মেলনে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানান, সন্ত্রাসবাদে মদত দেওয়ার দায়ে ভারত পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের ‘সিন্ধু জল চুক্তি’ সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে, মানবতার শত্রুদের কাছে এখন থেকে সিন্ধু নদের এক ফোঁটা জলও পৌঁছাতে দেবে না ভারত।

প্রতিরক্ষা মন্ত্রী আরও দাবি করেন, মোদী সরকারের ‘অপারেশন সিঁদুর’ প্রমাণ করেছে যে শান্তির ভাষা না বুঝলে ভারত সামরিক উপায়েই তার জবাব দিতে সক্ষম। বিশ্বমঞ্চে ভারতের ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক শক্তির উল্লেখ করে তিনি হুশিয়ারি দেন যে, দেশটির কাছে যেমন ভ্যাকসিন রয়েছে, তেমনই শত্রু দমনের জন্য ‘ব্রহ্মস’-এর মতো মারাত্মক ক্ষেপণাস্ত্রও প্রস্তুত আছে। এ সময় তিনি পাকিস্তানের শস্য ও জল সরবরাহ বন্ধ রাখার নীতিগত অবস্থানের কথাও পুনরায় ব্যক্ত করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *