আইন তোয়াক্কা নেই, মধ্য এশিয়ায় এখনো দাপিয়ে বেড়াচ্ছে কনে অপহরণের বর্বর প্রথা!

কাজাখস্তান ও কিরগিজস্তানের গ্রামীণ অঞ্চলে ‘কনে অপহরণ’ নামক এক ভয়াবহ প্রথা এখনও বিদ্যমান, যেখানে নারীদের সম্মতির তোয়াক্কা না করেই জোরপূর্বক বিয়ের আয়োজন করা হয়। কাজাখস্তানে স্থানীয়ভাবে ‘আলিপ কাশু’ নামে পরিচিত এই প্রথাটি ঐতিহাসিকভাবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে পালিত হলেও বর্তমানে তা এক হিংসাত্মক ও পুরুষতান্ত্রিক রূপ ধারণ করেছে। দেশটিতে প্রতি বছর প্রায় পাঁচ হাজার নারী অপহরণের শিকার হন, যার মধ্যে অন্তত ৪০ শতাংশ ক্ষেত্রে শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে।

বিগত কয়েক দশকে কাজাখস্তান ও কিরগিজস্তান সরকার এই অপরাধ দমনে কঠোর আইন প্রণয়ন করেছে। কাজাখস্তানে বর্তমানে এই অপরাধের জন্য ৫ থেকে ১০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। তবে আইন থাকা সত্ত্বেও সচেতনতার অভাব, প্রশাসনের উদাসীনতা এবং সামাজিক লজ্জার ভয়ে অধিকাংশ ভুক্তভোগী আইনের আশ্রয় নিতে পারেন না। ফলে এই বর্বর প্রথা অব্যাহত থাকায় নারীদের মানসিক ও শারীরিক সুরক্ষা হুমকির মুখে পড়েছে এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো দেশ দুটির প্রশাসনকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *