দেগঙ্গায় জাল লটারি চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ৪ কারবারি!

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ জাল লটারি টিকিটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। হামাদামা বাজার এলাকায় পরিচালিত এই বেআইনি চক্রের মূল হোতা খোকন বিশ্বাস, হারান বিশ্বাস, বাবুর আলি মোল্লা ও নাসির মণ্ডলকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। দীর্ঘ সময় ধরে চলা এই প্রতারণা চক্রের মূল পান্ডাদের খুঁজে বের করতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে প্রশাসন।

স্থানীয়দের অভিযোগ, দেগঙ্গার বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরেই এই ভুয়ো লটারির কারবার চলছিল, যা নিয়ে অতীতে একাধিকবার ক্ষোভ প্রকাশ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। সম্প্রতি থানায় নতুন করে লিখিত অভিযোগ দায়ের হওয়ার পর প্রশাসন এই অভিযান পরিচালনা করে। পুলিশের প্রাথমিক ধারণা, ধৃত ব্যক্তিরা এই চক্রের খুচরো বিক্রেতা মাত্র। এই জাল টিকিট ছাপানোর উৎস এবং কালো টাকার যোগসূত্র খুঁজতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে মূল চক্রীদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *