তিউনিশিয়াকে ৫-১ গোলে ভাসিয়ে বিশ্বকাপের শীর্ষে সুইডেন!
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ গোলের বিশাল জয় পেয়েছে সুইডেন। মন্টেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘গ্রুপ এফ’-এর এই লড়াইয়ে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় সুইডিশরা। দলের হয়ে জোড়া গোল করেছেন মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। এছাড়া একটি করে গোল পেয়েছেন আলেকজান্ডার ইশাক, ভিক্টর গিওকারেস এবং বদলি খেলোয়াড় হিসেবে নামা মাতিয়াস সভ্যানবার্গ। তিউনিসিয়ার হয়ে একমাত্র গোলটি করেন উমর রেকিক।
এই জয়ের মধ্য দিয়ে ‘গ্রুপ এফ’-এ নিজেদের অবস্থান সুসংহত করেছে সুইডেন। গ্রুপের অন্য ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করায় গোলপার্থক্যে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে উঠে এসেছে সুইডিশরা। টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের পথে এক বড় জয় দিয়ে যাত্রা শুরু করল সুইডেন, যা একই সঙ্গে গ্রুপের অপর দলগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করেছে।