গরমে স্বস্তি, এসি লোকাল ও স্পেশাল ট্রেনে খুশির জোয়ার নিত্যযাত্রীদের মাঝে!

তীব্র দাবদাহ ও আর্দ্র আবহাওয়ার মধ্যে নিত্যযাত্রীদের স্বস্তি দিতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। আজ, ১৫ জুন থেকে শিয়ালদহ-রানাঘাট এসি লোকাল ট্রেনটি নতুন করে পাঁচটি স্টেশনে যাত্রাবিরতি করবে। পাশাপাশি, শিয়ালদহ দক্ষিণ শাখায় অফিস টাইমের অত্যধিক ভিড় সামলাতে রেল কর্তৃপক্ষ একাধিক স্পেশাল ট্রেন চালু করেছে।

পরীক্ষামূলকভাবে আগামী ৩১ জুলাই পর্যন্ত শিয়ালদহ-রানাঘাট এসি লোকালটি ইছাপুর, জগদ্দল, কাঁকিনাড়া, হালিশহর এবং শিমুরালিতে থামবে। অন্যদিকে, শিয়ালদহ দক্ষিণ শাখায় সোনারপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং রুটে চারটি নতুন ইএমইউ স্পেশাল ট্রেন চালু করা হয়েছে এবং একটি লোকাল ট্রেনের রুট ক্যানিং পর্যন্ত সম্প্রসারিত করা হয়েছে। রেলের এই সিদ্ধান্তের ফলে দক্ষিণ ২৪ পরগনার নিত্যযাত্রীদের যাতায়াত আরও সহজতর হবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *