হরমুজ খুলতেই ভারতের পথে ৪০টি এলপিজি ট্যাঙ্কার, এবার কি কমছে রান্নার গ্যাসের দাম!

ইরান ও আমেরিকার মধ্যকার উত্তেজনা প্রশমিত হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর গুরুত্বপূর্ণ বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে। এই সুযোগে ভারতের উদ্দেশ্যে যাত্রা করেছে ৪০টি এলপিজি ট্যাঙ্কার। এর ফলে দেশজুড়ে বিদ্যমান তীব্র গ্যাস সংকট কাটানোর পাশাপাশি রান্নার গ্যাসের দাম কমার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী অবরুদ্ধ থাকায় ভারতের গ্যাস আমদানি প্রায় ৫১ শতাংশ হ্রাস পেয়েছিল, যার ফলে দেখা দিয়েছিল তীব্র জ্বালানি সংকট। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় এলপিজি সরবরাহকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এই ৪০টি ট্যাঙ্কার ভারতে পৌঁছালে গ্যাসের ঘাটতি অনেকটাই পূরণ হবে। সরবরাহ ব্যবস্থা পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগলেও পরিস্থিতির উন্নতির সাথে সাথে ধাপে ধাপে রান্নার গ্যাসের দাম কমবে বলে আশা করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *