প্রেমিকার ওজন কমাতে রড দিয়ে পেটানো হলো, যুবকের এই অদ্ভুত যুক্তিতে তাজ্জব আদালত!

হংকংয়ে প্রেমিকাকে নৃশংসভাবে পিটিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ২৯ বছর বয়সী এনজি কা-সিন নামে এক যুবকের বিচার প্রক্রিয়া চলছে। ২০২২ সালে ৩০ বছর বয়সী প্রেমিকা ‘ইপ’-কে হত্যার পর মৃতদেহ চাদরে মুড়িয়ে ট্রলিতে করে নিয়ে যাওয়ার সময় তিনি ধরা পড়েন। আদালতে দাঁড়িয়ে অভিযুক্ত যুবক দাবি করেছেন, তিনি প্রেমিকাকে ইচ্ছাকৃতভাবে খুন করেননি, বরং ওজন কমানোর প্রক্রিয়ার অংশ হিসেবে তাকে না ঘুমানোর জন্য রড দিয়ে পিটিয়েছিলেন। তবে আদালতের নথিপত্র অনুযায়ী, নিহত তরুণীর শরীরের প্রায় ৫৫ শতাংশ অংশ অ্যাসিড বা ক্ষয়কারী তরল দিয়ে পোড়ানো ছিল।

পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে অভিযুক্ত দাবি করেন, তার প্রেমিকা তাকেই ড্রেন পরিষ্কার করার কেমিক্যাল পায়ে ঢালতে বলেছিলেন এবং দেয়ালে মাথা ঠুকে আঘাত পেয়েছিলেন। এছাড়া ফ্ল্যাটে থাকা তার এক ‘ধর্মবোন’ তাকে মারধরের জন্য উস্কানি দিতেন বলেও তিনি অভিযোগ করেন। ২৮ এপ্রিল সকালে ইপ কোমায় গিয়ে মারা যাওয়ার পর দেহটি নিয়ে যাওয়ার সময় তাকে অত্যন্ত নির্বিকার দেখা গিয়েছিল। বর্তমানে এনজির বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের বদলে সরাসরি পরিকল্পিত খুনের মামলা চালানো হচ্ছে এবং সরকারি আইনজীবীরা তার দেওয়া অদ্ভুত সাফাই প্রত্যাখ্যান করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *