নির্জলা একাদশীতে ভাগ্য বদলাবে ৪ রাশির, জেনে নিন আপনার রাশি আছে কি না!
আগামী ২৫ জুন বিরল ‘নবপঞ্চম রাজযোগ’, বিশেষ ফল পেতে চলেছে চার রাশি
কলকাতা: আগামী ২৫ জুন নির্জলা একাদশীর দিন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আকাশে এক বিরল ও শক্তিশালী ‘নবপঞ্চম রাজযোগ’ তৈরি হতে চলেছে। শনি এবং শুক্রের বিশেষ অবস্থানের ফলে সৃষ্ট এই ত্রিকোণ রাজযোগের প্রভাবে বৃষ, মিথুন, কন্যা ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের আর্থিক, পেশাগত ও ব্যক্তিগত জীবনে বড় ধরনের শুভ পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। জ্যোতিষবিদদের মতে, ২৫ জুনের এই বিশেষ দিনটি ভগবান বিষ্ণুর আরাধনার পাশাপাশি শুভ যোগের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ।
এই রাজযোগের ফলে বৃষ রাশির কর্মক্ষেত্রে গতি আসবে, ব্যবসায়িক চুক্তি সফল হবে এবং সামাজিক মর্যাদা বাড়বে। মিথুন রাশির আয়ের উৎস বৃদ্ধি ও পারিবারিক সম্পর্কের উন্নতি হবে। অন্যদিকে, কন্যা রাশির ব্যক্তিদের হঠাৎ অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে পদোন্নতি এবং সৃজনশীল কাজে সাফল্যের যোগ রয়েছে। এছাড়াও, কুম্ভ রাশির জাতকদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, নতুন ব্যবসা শুরুর সুযোগ তৈরি হবে এবং দীর্ঘদিনের শারীরিক ও মানসিক সমস্যা থেকে মুক্তির সম্ভাবনা রয়েছে।