২০২৬ বিশ্বকাপে এলিয়েন হানা, তুলে নিয়ে যাবে নেইমারদের!

২০২৬ ফুটবল বিশ্বকাপে ভিনগ্রহের বাসিন্দারা বা এলিয়েনরা হানা দিতে পারে বলে চাঞ্চল্যকর ভবিষ্যদ্বাণী করেছেন ব্রাজিলীয় জ্যোতিষী ভো বাহিয়ানা। তার দাবি অনুযায়ী, আগামী ২৪ বা ২৬ জুনের মধ্যে ব্রাজিল বনাম স্কটল্যান্ড ম্যাচ চলাকালীন মায়ামির স্টেডিয়াম থেকে ফুটবলার এবং দর্শকসহ মোট ৭০০ মানুষকে এলিয়েনরা অপহরণ করে নিয়ে যাবে।

এই অদ্ভুত দাবিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক শোরগোল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে নেটিজেনদের একাংশ একে নিছক পাগলামি বা হাসির খোরাক হিসেবে উড়িয়ে দিচ্ছেন। তবে ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝে এই আকাশকুসুম কল্পনা সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল সৃষ্টি করেছে এবং ইন্টারনেটে মিমের বন্যা বইয়ে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *