হাওড়ায় ১২ বছর ভোট নেই! সব পুরসভায় দ্রুত নির্বাচনের ঘোষণা শুভেন্দুর

কলকাতা: রাজ্যের যেসব পুরসভায় দীর্ঘদিন ধরে প্রশাসক দিয়ে কাজকর্ম চলছে, ব্যতিক্রমী কিছু ক্ষেত্র বাদে সেখানে দ্রুত গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত বোর্ড গঠনের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। হাওড়া পুরসভার প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১২ বছর ধরে সেখানে ভোট না হওয়ায় সাধারণ মানুষ নাগরিক পরিষেবা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। রাজ্যের এই পরিস্থিতির দ্রুত বদল ঘটাতে যেখানে প্রশাসক রয়েছে, সেই সব পুরসভাতেই নতুন করে ভোট করানোর প্রক্রিয়া শুরু হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন।

ভোট গ্রহণের প্রক্রিয়া শুরুর আগে কলকাতা কর্পোরেশনসহ রাজ্যের সমস্ত পুরসভায় ওয়ার্ডের সীমানা বা আসন পুনর্বিন্যাসের (De-limitation) কাজ সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক প্রধানের এই বার্তার পর রাজ্যজুড়ে এই পুনর্বিন্যাসের কাজ শেষ হলেই পুরভোটের দামামা বেজে উঠবে বলে মনে করছে সংশ্লিষ্ট রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *