দোরগোড়ায় সরকারি পরিষেবা, জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়!

পুরুলিয়া শহরের এমএসএ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক জনকল্যাণ শিবিরে সোমবার সাধারণ মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত দফতরের রাষ্ট্রমন্ত্রী নদীয়া চাঁদ বাউরি শিবিরটি পরিদর্শন করেন এবং বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত স্টল ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের অভাব-অভিযোগ শোনেন। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

শিবিরে আবাস ও স্বাস্থ্য প্রকল্পের স্টলগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। বিশেষ করে আয়ুষ্মান ভারত যোজনার স্টলে স্বাস্থ্য কার্ডের জন্য এসপিএইচএইচ ও এএওয়াই কার্ডধারীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। নতুন সরকারের কাছে ঘর পাওয়ার প্রত্যাশায় জরাজীর্ণ বাড়ির ছবি নিয়ে অনেকেই শিবিরে উপস্থিত হন। মন্ত্রী নদীয়া চাঁদ বাউরি এবং বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জানান, পূর্ববর্তী সরকারের বঞ্চনার অবসান ঘটিয়ে সাধারণ মানুষকে সরকারি পরিষেবার সুফল পৌঁছে দেওয়াই এই শিবিরের উদ্দেশ্য। প্রশাসনিক তৎপরতার মাধ্যমে অন্যান্য সরকারি পরিষেবাও সচল রাখার আশ্বাস দেওয়া হয়েছে। এই পুরো প্রক্রিয়াটি তদারকি করেন পুরুলিয়া সদর মহকুমা শাসক তথা পুরুলিয়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উৎপল কুমার ঘোষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *