IRCTC-র নতুন ওয়েবসাইটে টিকিটের ঝামেলা শেষ, ১৫ জুলাই থেকেই বড় চমক!

রেলের টিকিট বুকিংয়ের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে আইআরসিটিসি (IRCTC)-র জন্য সম্পূর্ণ নতুন ও আধুনিক ওয়েবসাইট চালু করতে চলেছে ভারতীয় রেল। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এই নতুন ওয়েবসাইট যাত্রীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জয়পুরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতার সময় টিকিট বুকিংয়ের ধীরগতি ও সার্ভার বিভ্রাটের অভিযোগ পেয়ে রেলমন্ত্রী এই সিদ্ধান্ত নেন।

নতুন এই ওয়েবসাইটটি আগের চেয়ে অনেক বেশি গতিময় ও ব্যবহারকারী-বান্ধব হবে বলে রেল মন্ত্রক জানিয়েছে। বিশেষ করে তৎকাল টিকিট বুকিংয়ের প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। এছাড়া সাধারণ যাত্রীদের সুবিধার্থে ওয়েবসাইটের ইন্টারফেস সহজতর করা হবে। পাশাপাশি, ট্রেনের খাবার ও স্টেশনে পরিবেশিত খাবারের গুণমান নিশ্চিত করতে কৃত্রিম মেধা বা এআই (AI)-এর মাধ্যমে নজরদারি ব্যবস্থা চালু করেছে রেল কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *