নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বোমা বিস্ফোরণ, গুরুতর জখম শিশুকন্যা!

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ নেতা শেখ শামসুল ইসলামের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে এই বিস্ফোরণে ওই নেতার নাবালিকা কন্যা গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ এবং ওই বাড়ি থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে।

পরিবারের দাবি, সকালে বাড়ির জানালার কার্নিশে প্লাস্টিকবন্দি বোমাগুলি দেখতে পাওয়া যায়। উঠোন পরিষ্কারের সময় ওই নাবালিকা প্যাকেটটি নাড়াচাড়া করতে গেলে সেটি পড়ে গিয়ে বিস্ফোরণ ঘটে এবং স্প্লিন্টারের আঘাতে সে জখম হয়। এদিকে, ভোটের মুখে এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। তৃণমূল নেতৃত্বের অভিযোগ, পরিকল্পনা করে নেতাকে হত্যার উদ্দেশ্যেই কার্নিশে বোমা রাখা হয়েছিল এবং এর পেছনে বিজেপির যোগ রয়েছে, যদিও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং উদ্ধার হওয়া বোমা দুটি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *