লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ৩০০০ টাকা! কতজন পেলেন অন্নপূর্ণার সুবিধা? বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী
নন্দীগ্রামের বেয়াপাড়ায় এক ‘জনকল্যাণ শিবির’ অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়েছেন, বিজেপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রতিশ্রুতিবদ্ধ ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্পের টাকা ইতিমধ্যেই রাজ্যের প্রায় ৭৯ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছেছে। রাজ্যের এই মেগা প্রকল্পে যোগ্য সুবিধাভোগীদের প্রতি মাসে তিন হাজার টাকা প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। চলতি বছরের জুনের শুরু থেকে এই প্রকল্পের পোর্টাল চালু হওয়ার পর ১৫ জুন থেকে রাজ্যজুড়ে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়।
প্রকল্পের আবেদনের জটিলতা কমাতে বড়সড় ছাড় দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। এখন থেকে আর ১২ পাতার দীর্ঘ ফর্ম পূরণ করার প্রয়োজন নেই। আবেদনকারীরা চাইলে সরাসরি সরকারি ওয়েবসাইটের (https://socialsecurity.wb.gov.in) মাধ্যমে অনলাইনেই আবেদন করতে পারবেন। তবে সুবিধা পাওয়ার ক্ষেত্রে তিনি কিছু শর্ত আরোপ করেছেন। তিনি স্পষ্ট করেছেন, কেবলমাত্র প্রকৃত যোগ্য এবং আর্থিক প্রয়োজনে থাকা মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। পাশাপাশি, যে সমস্ত আবেদনকারীর সন্তানদের টিকাকরণ সম্পূর্ণ হয়নি, তাঁদের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে বলে বার্তা দেওয়া হয়েছে।