পিএম কিষাণের টাকা কবে আসছে? বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর!
June 17, 2026

আগামী ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির তারকেশ্বরের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রধানমন্ত্রী সরাসরি রাজ্যের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ‘পিএম কিষাণ সম্মান নিধি’ প্রকল্পের পরবর্তী কিস্তির ২০০০ টাকা হস্তান্তর করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তারকেশ্বরের ওই অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গের একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। ২০ জুনের কর্মসূচির পর, পরের দিন অর্থাৎ ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতার রেড রোডের মূল অনুষ্ঠানেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।