নার্সিং ছাত্রীদের গোসলের ভিডিও ধারণ! চাঞ্চল্য, আটক যুবক
June 17, 2026
রামপুরহাট শহরের একটি ভাড়াবাড়িতে নার্সিং ছাত্রীর বাথরুমে উঁকি দিয়ে গোপনে ভিডিও করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। গত ১৪ জুন, রবিবার সকালে ঘটনাটি ঘটে। ঘটনার সময় এক ছাত্রী বাথরুমে থাকাকালীন বাইরে থেকে কেউ গোপনে ভিডিও করার চেষ্টা করলে তিনি চিৎকার করে ওঠেন। এরপর অভিযুক্ত যুবক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নার্সিং ছাত্রীরা রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করে। পরবর্তীতে ১৫ জুন, সোমবার রাতে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে হেফাজতে নেয়। বর্তমানে অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সময় ধারণ করা ভিডিওগুলো কোনো ব্ল্যাকমেল বা অপরাধমূলক কাজে ব্যবহারের উদ্দেশ্যে করা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।