একুশে জুলাইয়ের আগেই মমতাকে জোড়া ধাক্কা, প্রতীক কাড়তে একজোট বিদ্রোহীরা!

ক্ষমতা হারানোর পর থেকে তৃণমূল কংগ্রেসের অন্দরে চলা অস্থিরতা ও গৃহবিবাদ চরমে পৌঁছেছে। ২০ জন বিদ্রোহী সাংসদের ‘এনসিপিআই’-তে যোগ দেওয়ার পর এবার দলের প্রতীক, নাম এবং সম্পত্তির অধিকার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন বিদ্রোহীরা। প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তৃণমূল কংগ্রেসের সম্পদ ও প্রতীকের মালিকানা নিয়ে চূড়ান্ত নিষ্পত্তির জন্য আদালতের দ্বারস্থ হতে চলেছে বিদ্রোহী অংশটি।

একুশে জুলাইয়ের শহিদ দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড় ধরনের রাজনৈতিক ধাক্কা দেওয়ার পরিকল্পনা করছেন বিদ্রোহী শিবির। এই লক্ষ্যে লোকসভার সুদীপ-কাকলি পন্থী এবং বিধানসভার ঋতব্রত পন্থী বিদ্রোহী গোষ্ঠীকে এক ছাতার তলায় আনার চেষ্টা চলছে। ২০ জুলাই সংসদ অধিবেশন শুরুর আগেই এই দুই পক্ষ একজোট হলে তা তৃণমূল নেত্রীর জন্য বড় সংকট বয়ে আনতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছু ক্ষেত্রে ভিন্ন সুর শোনালেও, একুশে জুলাইয়ের আগে বঙ্গ রাজনীতিতে বড় ধরনের পট পরিবর্তনের জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *