প্রমাণ লোপাটে মিলবে না রেহাই, লালবাজারে আসছে আরও ২ ট্র্যাকার কুকুর!

কলকাতা পুলিশের ‘ডগ স্কোয়াড’-এ নতুন করে যুক্ত হতে চলেছে আরও ছয়টি প্রশিক্ষিত গোয়েন্দা কুকুর। এর মধ্যে অপরাধী শনাক্তকরণের জন্য দুটি ‘ট্র্যাকার ডগ’ এবং বিস্ফোরক উদ্ধারের কাজে চারটি ‘বিস্ফোরক বিশেষজ্ঞ’ কুকুর জুলাই মাসের মধ্যেই লালবাজারে এসে পৌঁছাবে। বড় শহর হিসেবে অপরাধ দমনে বর্তমানে পর্যাপ্ত ট্র্যাকার কুকুরের অভাব থাকায় অপরাধীদের সহজে চিহ্নিত করতে এই নতুন সংযোজন বড় ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ প্রশাসন।

নতুন এই ছয়টি সারমেয়র মধ্যে চারটি ল্যাব্রাডর এবং দুটি ককার স্প্যানিয়েল রয়েছে। বর্তমানে এদের মধ্যপ্রদেশের গোয়ালিয়রের টেকানপুরে বিএসএফের প্রশিক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। সেখানে প্রচণ্ড তাপমাত্রার মধ্যেও মানিয়ে নিয়ে কাজ করার জন্য তাদের কঠোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। জুলাইয়ের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন হলে এই সারমেয় বাহিনী কলকাতা পুলিশের তদন্ত প্রক্রিয়া এবং সার্বিক নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *