মমতার পথেই পরাজিত বিজেপি প্রার্থী, পুনর্গণনার দাবিতে সরাসরি হাইকোর্টে!

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বর্ধমান উত্তর কেন্দ্রে পরাজিত বিজেপি প্রার্থী সঞ্জয় দাস ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী নিশীথ কুমার মালিক ৬ হাজার ৪৬০ ভোটে জয়ী হয়েছেন। তবে সামান্য ব্যবধানে এই হার মানতে নারাজ সঞ্জয় দাস গণনাকেন্দ্রে অনিয়মসহ একাধিক অভিযোগ তুলেছেন।

সঞ্জয় দাসের অভিযোগ, গণনাকেন্দ্রে বহিরাগত দুষ্কৃতীদের প্রবেশ এবং প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। ১১তম রাউন্ডের পর ফলাফল প্রকাশ থমকে রেখে ১৩ থেকে ১৬ রাউন্ড পর্যন্ত স্বচ্ছতা ছাড়াই তৃণমূল প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। এই প্রেক্ষাপটে তিনি ইভিএম, ভিভিপ্যাট ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের আবেদনসহ পুনর্গণনার দাবি জানিয়েছেন। আগামী ২৬ জুন কলকাতা হাইকোর্টে এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *