ফেসবুকে প্রেম থেকে ১০ বছরের সংসার, সন্তানদের ছেড়ে বাংলাদেশে নির্বাসনের মুখে কাজল!

গুজরাটের আনন্দ জেলার লম্ভভেল গ্রামে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের নাগরিক কাজোলি বেবোকে আটক করেছে পুলিশ। প্রায় ১০ বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হওয়া তরুণ প্যাটেলের সাথে তিনি ভারতে আসেন এবং সনাতন হিন্দু ধর্ম গ্রহণ করে ‘কাজল প্যাটেল’ নাম নিয়ে সংসার শুরু করেন। রাজ্য পুলিশের সাম্প্রতিক অভিযানে বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় কাজলকে আটক করে সরকারি নারী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে এবং তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে।

এই দম্পতির সংসারে দুটি পুত্রসন্তান রয়েছে। মায়ের অনুপস্থিতিতে শিশুরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে এবং কাজলকে নির্বাসন না দেওয়ার জন্য স্বামীর তরফ থেকে সরকারের কাছে মানবিক সাহায্যের আবেদন জানানো হয়েছে। স্বামী তরুণ প্যাটেলের আশঙ্কা, কাজলকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে সেখানে তাঁর নিরাপত্তা চরম ঝুঁকিতে পড়তে পারে। বর্তমানে পুরো বিষয়টি আইনি প্রক্রিয়ার অধীনে রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *