ফের পথে নামলেন মমতা, হকার উচ্ছেদ নিয়ে তোলপাড় কলকাতা!

২৬-এর বিধানসভা নির্বাচনে পরাজয় এবং দলের অন্দরে নজিরবিহীন বিদ্রোহের আবহে বুধবার দুপুরে কলকাতার রাজপথে শক্তি প্রদর্শন করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। হকার উচ্ছেদ অভিযানের প্রতিবাদে এবং ব্যবসায়ীদের রুজি-রুটি রক্ষার দাবিতে ধর্মতলা থেকে ওয়েলিংটন পর্যন্ত এক বিশাল মিছিল ও মানববন্ধনে নেতৃত্ব দেন তিনি। এই কর্মসূচিতে তৃণমূল নেত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ ও দোলা সেনের মতো দলের শীর্ষ নেতৃত্ব।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, নির্বাচনী বিপর্যয়, দলের অন্দরে ভাঙন এবং লোকসভার ২০ জন সাংসদের দলত্যাগের মতো চরম সংকটময় মুহূর্তে নিজের রাজনৈতিক অস্তিত্ব ও কর্মীদের মনোবল ধরে রাখতেই মমতা ব্যানার্জি এই আন্দোলনের পথে নেমেছেন। রেল কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান এবং হকারদের পুনর্বাসনের দাবিকে কেন্দ্র করে আয়োজিত এই বিশেষ কর্মসূচির দায়িত্বে ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মূলত তাঁর অনুরোধেই তৃণমূল নেত্রী এই প্রতিবাদী মিছিলে সশরীরে অংশ নেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *