আমফান ত্রাণের টাকা ও মাটি চুরি, অভিষেকের বিরুদ্ধে জোড়া এফআইআর!

৩০০ কোটি টাকার মাটি চুরি ও ২৫০ কোটি টাকার আমফান ত্রাণ দুর্নীতির অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর

রাজ্য রাজনীতিতে বড়সড় আলোড়ন সৃষ্টি করে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার মাটি চুরি এবং ২৫০ কোটি টাকার আমফান ঘূর্ণিঝড় ত্রাণ দুর্নীতির অভিযোগ উঠেছে। এই জোড়া আর্থিক দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও বিষ্ণুপুর থানায় তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববির লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী বিজেপি নেতা অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির দাবি জানিয়েছেন। পাশাপাশি, এই ত্রাণ দুর্নীতি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রাকৃতিক বিপর্যয়ের সময় সরকারি ত্রাণ আত্মসাৎ এবং নিয়ম বহির্ভূতভাবে মাটি কেটে পাচারের অভিযোগ ওঠায় রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। শাসক দলের শীর্ষ নেতার বিরুদ্ধে সরাসরি এমন দুর্নীতির অভিযোগ ওঠায় রাজনৈতিক মহলে তীব্র চাপানউতোর ও আইনি লড়াই জোরালো হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *