শতদ্রু নন, আসল অপরাধী ভিআইপি বাবুরাই! পুলিশকে চিঠি খোদ মেসির টিমের

লিওনেল মেসির কলকাতা সফর ঘিরে তৈরি হওয়া বিশৃঙ্খলা ও বিতর্কের ঘটনায় নতুন মোড়। আয়োজক শতদ্রু দত্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে দিয়ে মেসির অফিশিয়াল টিম বিধাননগর পুলিশ কমিশনারেটকে একটি চিঠি দিয়েছে। ওই চিঠিতে স্পষ্ট জানানো হয়েছে, অনুষ্ঠানের অব্যবস্থার জন্য শতদ্রু দত্ত দায়ী নন, বরং রাজ্যের ভিআইপি এবং সরকারি স্তরের কর্তাব্যক্তিদের অতি-সক্রিয়তাই এই পরিস্থিতির মূল কারণ।

মেসির নিরাপত্তা দলের অভিযোগ, তৎকালীন ক্রীড়ামন্ত্রী আন্তর্জাতিক প্রোটোকল ভেঙে বেআইনিভাবে অনুষ্ঠানস্থলে এবং ফুটবল তারকার অত্যন্ত কাছাকাছি পৌঁছে যান। অনুমতি ছাড়া এই অযাচিত শারীরিক সংস্পর্শ নিরাপত্তা ব্যবস্থাকে চরম অস্বস্তিতে ফেলে দেয়। এছাড়া, বৈধ পাস ছাড়াই ভিভিআইপি জোনে বিপুল সংখ্যক মানুষ ও ফটোগ্রাফারের অনুপ্রবেশ ঘটায় নিরাপত্তার সুরক্ষা কবচ ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। এই চিঠির মাধ্যমে শতদ্রু দত্ত ক্লিনচিট পাওয়ায় প্রশাসনিক গাফিলতি ও তারকা নিরাপত্তার বিষয়টি নিয়ে রাজ্য ক্রীড়া মহলে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *