আদালত নাকি বিধানসভা, কার হাতে ঋতব্রতর ভাগ্য?

বিধানসভার বিরোধী দলনেতা নির্বাচন এবং তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে দায়ের হওয়া মামলায় আজ রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে সকাল সাড়ে ১০টা নাগাদ এই রায়দানের কথা রয়েছে। আদালতের এই রায়ের ঠিক আধ ঘণ্টা পরেই সকাল ১১টায় রাজ্যপালের ভাষণের মাধ্যমে বিধানসভার নতুন অধিবেশন শুরু হওয়ার কথা। ফলে আদালত এবং বিধানসভা—উভয় ক্ষেত্রেই আজ রাজ্য রাজনীতির গুরুত্বপূর্ণ সমীকরণ স্পষ্ট হতে পারে।

বিরোধী দলনেতা পদের দাবিতে সরব বিদ্রোহী বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও আখরুজ্জমান শিবিরের দাবি, তাদের সমর্থিত বিধায়কের সংখ্যা ৬৫-তে পৌঁছেছে। বিষয়টি নিষ্পত্তির জন্য তারা ‘ফ্লোর টেস্ট’-এর দাবি জানালেও শাসকদল তা পুরোপুরি খারিজ করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ শিবিরের মতে, বিরোধী দলনেতা নির্বাচন সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ বিষয়। এর আগে হাইকোর্টে শুনানির সময় বিধানসভার অধ্যক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। এখন আজকের এই রায়ের ওপরই নির্ভর করছে বিধানসভার পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এবং বিদ্রোহীদের ভবিষ্যৎ অবস্থান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *