কিয়েভে রক্তক্ষয়ী বন্দুক হামলা, মৃত ৬!

ইউক্রেনের রাজধানী কিয়েভের দক্ষিণ হলোসিভস্কি এলাকায় এক অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ আরও ১২ জন আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী, হামলাকারী প্রথমে রাস্তায় সাধারণ মানুষকে লক্ষ্য করে গুলি চালায় এবং পরবর্তীতে একটি সুপার মার্কেটে প্রবেশ করে বেশ কয়েকজনকে পণবন্দি করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশের কমান্ডো অভিযান চালানো হয়, যেখানে বন্দুকবাজ নিহত হয় এবং পণবন্দিদের উদ্ধার করা সম্ভব হয়।

তদন্তে জানা গেছে, ওই বন্দুকবাজের নিজস্ব অ্যাপার্টমেন্টে শক্তিশালী বিস্ফোরণের ফলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী সেখানে বিস্ফোরক মজুত করে রেখেছিল। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং ঘটনার নেপথ্যের কারণ ও মদতদাতাদের খুঁজে বের করতে তদন্তের নির্দেশ দিয়েছেন। যুদ্ধের আবহে এই অভ্যন্তরীণ নাশকতার ঘটনায় কিয়েভ জুড়ে জনমনে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *