দিনহাটায় জনরোষের মুখে উদয়ন গুহ, প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ও জুতোবৃষ্টি!

প্রতারণা ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বৃহস্পতিবার দিনহাটায় নজিরবিহীন বিক্ষোভের মুখে পড়লেন। এদিন দিনহাটা থানা থেকে বেরনোর সময় তাঁকে লক্ষ্য করে পচা ডিম ও জুতো ছোড়েন স্থানীয় উত্তেজিত জনতা। পরিস্থিতি সামাল দিতে এবং জনরোষ থেকে বাঁচাতে পুলিশ প্রাক্তন মন্ত্রীকে হেলমেট পরিয়ে প্রিজন ভ্যানে তুলে দ্রুত সরিয়ে নিয়ে যায়।

বুধবার কলকাতার ফুলবাগান থেকে কোচবিহার পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পর বৃহস্পতিবার সড়কপথে তাঁকে দিনহাটা থানায় আনা হয়। এই খবর ছড়িয়ে পড়লে থানার সামনে সাধারণ মানুষের ভিড় জমে যায়। যদিও পুলিশের কঠোর নিরাপত্তা ও প্রিজন ভ্যান একেবারে থানার দরজার সামনে এনে রাখা হয়েছিল, তবুও উত্তেজিত জনতা গাড়িটি আটকানোর চেষ্টা করে এবং ডিম-জুতো ছুড়ে ক্ষোভ প্রকাশ করে। পরবর্তীকালে বিশাল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় তাঁকে স্বাস্থ্যকেন্দ্র ও পরে আদালতে তোলা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *