চশমায় গোপন ক্যামেরা আর কোটি টাকার তোলাবাজি, আদালতে স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য!

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার টলিউডের প্রভাবশালী নেতা স্বরূপ বিশ্বাসকে আগামী ২৩ জুন পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আলিপুর অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত। রিজেন্ট পার্ক থানায় দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে রিমান্ডে নেওয়া হয়েছে।

শুনানিতে অভিযোগকারীর আইনজীবী দাবি করেছেন, কোভিডের সময় টলিপাড়া থেকে তোলা ১ কোটি ২৫ লক্ষ টাকার মধ্যে ৭৫ লক্ষ টাকার কোনো হিসাব পাওয়া যায়নি। এছাড়া, স্বরূপ বিশ্বাসের ব্যবহৃত চশমায় গোপন ক্যামেরা বসানো ছিল বলে বিস্ফোরক অভিযোগ তোলা হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে নারীদের ফাঁদে ফেলে হেনস্তা ও ভয় দেখানো হতো বলেও আদালতে জানানো হয়েছে। অন্যদিকে, স্বরূপ বিশ্বাসের আইনজীবীর দাবি, তাঁর মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো এখনো প্রমাণিত নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *