সান্ধ্য থিয়েটার ট্র্যাজেডি! আদালতের কাঠগড়ায় এখন আল্লু অর্জুন

হায়দরাবাদের সান্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার চলাকালীন পদদলিত হয়ে এক মহিলার মৃত্যুর ঘটনায় তেলুগু সুপারস্টার আল্লু অর্জুনসহ ১৯ জনকে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন নামপল্লি আদালতের নবম অতিরিক্ত প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট। আগামী সোমবার তাঁদের আদালতে হাজির হতে বলা হয়েছে। ২০২৪ সালের ৪ ডিসেম্বরের ওই ঘটনায় এক মহিলার মৃত্যু ও তাঁর সন্তান গুরুতর জখম হওয়ার প্রেক্ষিতে এই বিচারপ্রক্রিয়া শুরু হচ্ছে।

পুলিশের জমা দেওয়া চার্জশিট অনুযায়ী, প্রেক্ষাগৃহে ধারণক্ষমতার অতিরিক্ত দর্শক প্রবেশ এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবই এই দুর্ঘটনার মূল কারণ ছিল। এছাড়া আল্লু অর্জুনের উপস্থিতি সম্পর্কে পুলিশকে আগে থেকে অবহিত না করায় ভিড় নিয়ন্ত্রণে অব্যবস্থাপনা তৈরি হয়। এই মামলায় মোট ২৩ জন অভিযুক্তের মধ্যে আল্লু অর্জুন ১১ নম্বর অবস্থানে রয়েছেন। মৃতা এম রেবতীর স্বামীর দায়ের করা মামলার ভিত্তিতে এর আগে থিয়েটারের তিন কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছিল এবং আল্লু অর্জুন এর আগে জামিন পেয়েছিলেন। তবে নতুন করে আদালতের এই সমন ঘিরে আইনি জটিলতা তৈরি হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *