বাঁকুড়ায় হুঙ্কার যোগী আদিত্যনাথের, এবার খেলা শেষ উন্নয়ন শুরু!

বাঁকুড়ার নির্বাচনী ময়দানে বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার সমর্থনে শনিবার বিকেলে এক বিশাল রোড শো করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শহরের লালবাজার মোড় থেকে মাচানতলা পর্যন্ত আয়োজিত এই কর্মসূচিতে ভ্যাপসা গরম উপেক্ষা করে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রচারের সময় হুডখোলা গাড়িতে যোগীর সঙ্গে সুসজ্জিত ‘বুলডোজার’ ছিল সাধারণ মানুষের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দু।

সফরকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘খেলা হবে’ স্লোগানকে কটাক্ষ করে যোগী আদিত্যনাথ বলেন, বাংলায় তৃণমূলের খেলা শেষ হয়ে এবার উন্নয়নের যুগ শুরু হবে। এছাড়া তিনি অভিযোগ করেন যে, গত ১৫ বছরে রাজ্যে প্রায় সাত হাজার কারখানা বন্ধ হওয়ায় ৩০ লক্ষ মানুষ বেকার হয়েছেন এবং বর্তমান সরকার অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে। আগামী ৪ মে নির্বাচনী ফলাফল প্রকাশের পর রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের ভবিষ্যৎবাণী করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দেন যে, ভোট প্রভাবিত করার চেষ্টা করলে পরিণাম ভালো হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *