বাংলা ছাড়ুন অনুপ্রবেশকারীরা, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর!

রাজ্যে বেআইনি অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে নতুন সরকার। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কেন্দ্র সরকারের ‘ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট’ নীতি অনুসরণ করে অনুপ্রবেশকারীদের সরাসরি বিতাড়নের প্রক্রিয়া শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে ১০ হাজার অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে সীমান্তের ওপারে পাঠানো হয়েছে এবং বর্তমানে ১২টি হোল্ডিং সেন্টারে আরও ১৮০০ জন অপেক্ষায় রয়েছেন।

রাজ্যের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে বিএসএফ-এর হাতে ১৪২.৭৯ একর জমি তুলে দেওয়া হয়েছে এবং দ্রুত সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অবৈধভাবে বসবাসকারীদের জন্য কোনো জেল বা সাজার বদলে সরাসরি পুশব্যাকের নীতি গ্রহণ করেছে প্রশাসন। তবে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, জাতি-ধর্ম নির্বিশেষে ভারতের প্রকৃত নাগরিকদের চিন্তার কোনো কারণ নেই। সরকারি প্রকল্পের সুবিধা শুধুমাত্র ভারতীয়রাই পাবেন এবং অনুপ্রবেশকারীদের এই অধিকার দেওয়া হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *