পশ্চিমবঙ্গ দিবসে বঙ্গে মোদি, গঙ্গাবক্ষে ৩ হাজার ড্রোনের চোখ ধাঁধানো মেগা শো!

কলকাতা: আজ ২০ জুন, গোটা রাজ্যজুড়ে পালিত হচ্ছে বিজেপির ‘পশ্চিমবঙ্গ দিবস’। এই বিশেষ দিনে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হুগলির তারকেশ্বর মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর একাধিক কর্মসূচি রয়েছে। এরই পাশাপাশি আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে কলকাতায় চলছে তিন দিনব্যাপী মেগা ইভেন্ট, যার আজ দ্বিতীয় দিন।

আজকের কর্মসূচির অন্যতম আকর্ষণ হুগলির ‘কালচারাল যোগা কার্নিভাল’, যেখানে যোগাভ্যাসের পাশাপাশি চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং লোকসঙ্গীতের আয়োজন করা হয়েছে। এছাড়া, কলকাতার গঙ্গাবক্ষে সন্ধ্যায় অনুষ্ঠিত হতে চলেছে ‘বন্দে যোগম’ নামক এক অত্যাধুনিক প্রদর্শনী। এই অনুষ্ঠানে ৩ হাজার ড্রোনের মাধ্যমে বাংলার সংস্কৃতি ও যোগাভ্যাসের নানা মুদ্রা আকাশজুড়ে ফুটিয়ে তোলা হবে। ভারতকে ‘যোগ রাজধানী’ হিসেবে বিশ্বের সামনে তুলে ধরতেই এই অভিনব প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *