বাঙালির ত্রাতা শ্যামাপ্রসাদ! পশ্চিমবঙ্গ দিবসে চমকে দেওয়া বার্তা শুভেন্দুর
June 20, 2026

পশ্চিমবঙ্গ দিবসে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিশেষ দিনে এক বার্তায় তিনি জানান, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দূরদর্শী ভাবনা এবং অদম্য লড়াইয়ের কাছে সমগ্র বাঙালি জাতি চিরকাল ঋণী হয়ে থাকবে।
দেশভাগের উত্তাল সময়ে অখণ্ড বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার যে নীল নকশা তৈরি হয়েছিল, তার বিরুদ্ধে ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বজ্রকঠিন প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁর নিরলস রাজনৈতিক আন্দোলন ও তীক্ষ্ণ বুদ্ধিমত্তার ফলেই সেই চক্রান্ত ব্যর্থ হয়। তাঁর এই ঐকান্তিক উদ্যোগের কারণেই বাংলার একটি বিস্তীর্ণ অংশ পাকিস্তানের হাত থেকে রক্ষা পায় এবং স্বাধীন ভারতের অংশ হিসেবে ‘পশ্চিমবঙ্গ’ রাজ্যের জন্ম হয়।