রাষ্ট্রসংঘের মঞ্চে ইজরায়েলি প্রতিনিধির কাণ্ড! বিশ্বজুড়ে নিন্দার ঝড়

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইজরায়েলি প্রতিনিধি ড্যানি ডাননের আচরণ আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের নারী প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজিয়ারের ওপর প্রকাশ্যে চিৎকার করে তাঁকে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন ইজরায়েলি প্রতিনিধি। সভায় নিজেকে ‘মালিক’ সমতুল্য দাবি করে ভ্যানেসাকে সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন ড্যানি ডানন। রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধি প্রমীলা পাটেনের তৈরি একটি রিপোর্টে যুদ্ধকালীন পরিস্থিতিতে ইজরায়েলের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনে তাদের কালো তালিকাভুক্ত করার সুপারিশ করলে এই উত্তপ্ত পরিস্থিতির সূত্রপাত হয়।

ইজরায়েলি প্রতিনিধি এই রিপোর্টকে পক্ষপাতদুষ্ট দাবি করে প্রমীলা পাটেনের বরখাস্তের দাবি তুলেছেন। এর প্রতিবাদে ভ্যানেসা ফ্রেজিয়ার রিপোর্টটি তথ্যপ্রমাণের ভিত্তিতে তৈরি হয়েছে বলে পাল্টা যুক্তি দিলে ড্যানি ডানন ক্ষিপ্ত হয়ে ওঠেন। মূলত ২০২৩ সালের অক্টোবর থেকে ইজরায়েলের জেলে বন্দিদের ওপর যৌন নির্যাতনের অভিযোগ নিয়ে আসা তথ্যচিত্র ও রিপোর্টের কারণেই এই বিরোধের সৃষ্টি। রাষ্ট্রসংঘের মঞ্চে ইজরায়েলি প্রতিনিধির এই আগ্রাসী ও অবমাননাকর আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *