জামাইষষ্ঠীর বাজারে আগুন দাম, তবুও আপ্যায়নে রেকর্ড গড়ছেন শ্বশুর-শাশুড়িরা!

জামাইষষ্ঠী উপলক্ষে মালদহের রথবাড়ি-সহ বিভিন্ন বাজারে আজ ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। প্রিয় জামাইকে আপ্যায়নের জন্য শ্বশুর-শাশুড়িরা পছন্দের মাছ কিনতে ভিড় জমিয়েছেন। তবে ইলিশ, গলদা চিংড়ি, রুই, কাতলা, চিতল ও পাবদাসহ সব ধরনের মাছের আকাশছোঁয়া দামের কারণে মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে।

মাছ ব্যবসায়ীদের দাবি, উৎসবের মুখে মাছের চাহিদা হঠাৎ বহুগুণ বেড়ে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি ঘটেছে। বাজারে পর্যাপ্ত জোগান থাকলেও চাহিদার তুলনায় তা কম হওয়ার প্রভাব পড়েছে দরে। বর্তমানে বাজারে আকারভেদে প্রতি কেজি ইলিশ ৪০০ থেকে ১,৮০০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাতলা ৩৫০-৪০০ টাকা, রুই ২২০ টাকা, আড় ৬০০ টাকা এবং পাবদা ৪৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে। বাড়তি খরচের চাপ সত্ত্বেও জামাইয়ের পাতে সেরা পদ তুলে দিতে ক্রেতারা দরদাম করে হলেও পছন্দের মাছ কিনছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *