অবশেষে অপেক্ষার অবসান, প্রকাশ্যে যশের ‘টক্সিক’ মুক্তির দিন!

দক্ষিণী সুপারস্টার যশের ভক্তদের জন্য ২০২৬ সাল হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই বছরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে তাঁর দুটি মেগা প্রজেক্ট। এর মধ্যে বহুল প্রতীক্ষিত ক্রাইম-অ্যাকশন থ্রিলার ‘টক্সিক: এ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ আগামী ২৬ আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে। পশ্চিম এশিয়ার পরিস্থিতির কারণে ছবিটির মুক্তির তারিখ একাধিকবার পরিবর্তন হলেও, শেষ পর্যন্ত দিনটি চূড়ান্ত করা হয়েছে। জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক গীতু মোহনদাসের এই সিনেমায় যশের সাথে অভিনয় করছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, তারা সুতারিয়া, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।

একই বছরে যশকে দেখা যাবে নীতেশ তিওয়ারির মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’-এ। এই ছবিতে তিনি রাবণের মতো শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন। দীপাবলি উপলক্ষে ছবিটির প্রথম পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে। রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওলের মতো তারকা সমৃদ্ধ এই ছবি এবং ‘টক্সিক’-এর মাধ্যমে আধুনিক অ্যাকশন ও পৌরাণিক চরিত্রে যশের নতুন এই পথচলা বক্স অফিসের ব্যবসায়িক সাফল্যে বড় প্রভাব ফেলবে বলে ধারণা করছেন বাণিজ্য বিশ্লেষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *