চলন্ত গাড়ির পিছনে ঝুলছেন টোলকর্মী, ১২ কিলোমিটার টানল বেপরোয়া চালক!

উত্তর দিনাজপুরের ইসলামপুরে টোল প্লাজায় টাকা দেওয়াকে কেন্দ্র করে এক টোলকর্মীকে গাড়ির পিছনে ঝুলিয়ে প্রায় ১২ কিলোমিটার পথ টানার অভিযোগ উঠেছে। আসামের নম্বর প্লেটধারী একটি ছোট গাড়ির চালক এই বিপজ্জনক কাণ্ড ঘটিয়েছে। এই ঘটনার একটি দৃশ্য ক্যামেরাবন্দি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার ঘোষপুকুর টোল প্লাজায় টোলের টাকা নিয়ে গাড়ির চালকের সঙ্গে কর্মীদের বিবাদ শুরু হয়। সেই সময় ওই টোলকর্মী গাড়িটির পিছনে আটকে গেলে চালক গাড়ি না থামিয়ে তীব্র গতিতে পালাতে শুরু করে। মহম্মদ বাবলু নামক এক ব্যক্তি রোগীকে নিয়ে যাওয়ার সময় বিষয়টি দেখে নিজের গাড়ি নিয়ে ঘাতক গাড়িটিকে ধাওয়া করেন। প্রায় ১২ কিলোমিটার রুদ্ধশ্বাস ধাওয়ার পর স্থানীয়দের সহায়তায় গাড়িটিকে আটকানো হলে ওই টোলকর্মীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালকসহ গাড়িতে থাকা যাত্রীদের আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *